Saturday, May 23, 2026

সুপার কাপের ফাইনালের আগে শক্তি বাড়ালো লাল-হলুদ

Date:

Share post:

আগামিকাল সুপার কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং ওড়িশা এফসি। ২০১৮ সালের পর আবার সুপার কাপের ফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গল। মহানদীর তীরে রবিবার ট্রফির লড়াইয়ে লাল-হলুদের শেষ বাধা সার্জিও লোবেরার ওড়িশা এফসি। ফাইনালে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। এশিয়ান কাপ খেলে ফিরে শুক্রবারই ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার নাওরেম মহেশ সিং ও সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। কার্ড সমস্যায় সেমিফাইনাল খেলতে পারেননি মাঝমাঠের ভরসা বোরহা হেরেরা। তিনিও ফিরছেন ফাইনালে।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও মোহনবাগানের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল লাল-হলুদের। এবার আরও একটা সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ট্রফি ঢোকেনি। ভুবনেশ্বরে শত্রুর ডেরায় ফাইনাল খেলতে হলেও ট্রফির খরা কাটিয়েই কলকাতায় ফিরতে চায় কার্লোস কুয়াদ্রাতের দল।

খারাপ সময় কাটিয়ে ইস্টবেঙ্গল আবার স্বমহিমায়। লাল-হলুদ সমর্থকদের কাছে মসিহা কোচ কুয়াদ্রাত। তাঁদের বিশ্বাস, স্প্যানিশ কোচের দর্শনই আবার ইস্টবেঙ্গলকে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে।সুপার কাপে জয়ের পাশাপাশি গত দু’বছরের দুঃস্বপ্ন ভুলে আইএসএলের প্লে-অফেও প্রিয় দলকে দেখতে চান তাঁরা।

এদিকে সুপার কাপ ফাইনালের আগে ওড়িশা দারুণ ছন্দে। শেষ ১৫ ম্যাচ অপরাজিত তারা। ইস্টবেঙ্গলও শেষ ৯ ম্যাচ অপরাজিত। শুক্রবার অনুশীলনে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের থামানোর মহড়ায় ব্যস্ত থাকেন ইস্টবেঙ্গল কোচ। হিজাজি মাহের, নিশু কুমারদেরও বুঝিয়ে দেন দায়িত্ব। ক্লেটন সিলভা সেমিফাইনালে পেনাল্টি মিস করলেও লাল-হলুদ কোচ জানিয়ে দিয়েছেন, ফাইনালে পেনাল্টি পেলে ক্লেটনই মারবে।

আরও পড়ুন- বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-মনোজের


Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...