Wednesday, June 3, 2026

ফটোগ্রাফারের ক্যামেরায় বিরল সোনালি বাঘ, জানতই না আসাম সরকার!

Date:

Share post:

কাজিরাঙায় পর্যটকদের নিয়ে গিয়ে মালায়লি চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা পড়ল বিরল সোনালি বাঘের (golden tiger) ছবি। আর তারপরেই শোরগোল আসাম জুড়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই ছবি পোস্ট করায় প্রকাশ্যে এল পূর্ণবয়স্ক সোনালি বাঘের ছবি। প্রশ্ন উঠছে বাইরে থেকে আসামে যাওয়া পর্যটক যে বাঘ দেখতে পেলেন, আসাম বন বিভাগ তা এতদিনেও দেখতে পায়নি, বা রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়নি।

২৪ জানুয়ারি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার (wild life photographer) গৌরব রামনারায়ণন অস্ট্রেলিয়ার একদল পর্যটককে নিয়ে আসামের কাজিরাঙা ন্যাশানাল পার্কে (Kaziranga National Park) যান। সেখানেই তাদের সামনে আসে সোনালি বাঘ। প্রথমে প্রায় ৮০০ মিটার দূরে বাঘটিকে দেখে থমকে যান তাঁরা। ধীরে ধীরে সে এগিয়ে আসে গাড়ির দিকে। একসময় মাত্র ৮০ মিটার দূরত্বে এসে দাঁড়ায়, বলে জানান গৌরব।

আসাম বন দফতরকে সেকথা জানান গৌরব। এরপরই গৌরবের তোলা বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর পোস্টে সোনালি বাঘকে বিরল বলা হলেও এই কাজিরাঙাতেই তিন বছর আগে সোনালি বাঘ দেখা গিয়েছিল বলে দাবি প্রাণি বিশেষজ্ঞদের। বাঘের মিউটেশন (mutation) বা জিনগত পার্থক্যের (genetic varient) জন্য সোনালি বা অন্য ধরনের রঙের বাঘ দেখা যায়। মূলত বেঙ্গল টাইগারের যে কমলা রঙ থাকে সেই রঙ সোনালি বাঘের ক্ষেত্রে খানিকটা হালকা হয়। পাশাপাশি কালো ডোরা দাগ থাকে না। কালোর রঙের পরিবর্তে বাদামি ডোরা দেখা যায় সোনালি বেঙ্গল টাইগারের। তেমনই একটি বাঘ দেখেন তাঁরা।

শীতে ভরা পর্যটক মরশুমে সোনালি বাঘ দেখার লোভে কাজিরাঙায় পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা এরপর প্রবল। সেই সঙ্গে কোন ধরনের মিউটেশন থেকে এমন বিরল ধরনের বাঘ আবার কাজিরাঙায় দেখা গেল, তা নিয়েও গবেশনায় আগ্রহী দেশের জীববিজ্ঞানীরা।

Related articles

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...