Monday, April 6, 2026

আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ জল সরবরাহ পরিষেবা

Date:

Share post:

আজ, ২৭ জানুয়ারি শনিবার দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকেই অবশ্য স্বাভাবিক হবে পরিষেবা। মূলত পাম্প এবং পাইপ লাইন মেরামতির জন্য সরবরাহ বন্ধ থাকবে বলেই খবর। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা।

কোথায় কোথায় বন্ধ থাকবে পরিষেবা? কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।

শনিবার সকাল ১০টার পর থেকে বন্ধ থাকবে জল পরিষেবা। অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে জল পাওয়া যাবে না। আগেই অবশ্য কলকাতা পুরসভার তরফে স্থানীয় এলাকার বাসিন্দাদের জানিয়েছিল।

আরও পড়ুন- দুই বিচারপতির সংঘা.তের জের! মেডিক্যালে ভর্তি মামলার গোটা বিচারপ্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...