Wednesday, June 24, 2026

উত্তরপ্রদেশে মাত্র ১১ আসন ছাড়তে রাজি সপা, নারাজ কংগ্রেস

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে মাত্র ১১ টি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার সপা প্রধান জানান, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে উত্তরপ্রদেশে ১১ টি আসন ছাড়া হবে তাঁদের তরফে। তবে সূত্রের খবর, এই সমীকরণে একেবারেই রাজি নয় কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অখিলেশ যাদবের, কংগ্রেসের নয়।

উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ও আপনা দল(এস)-এর জোট এখানে ৮০ টি আসনের মধ্যে ৬২টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫ টি আসন জিতেছিল এবং কংগ্রেস শুধুমাত্র একটি আসন জিতেছিল। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল এই রাজ্যে তাঁরা ৫০ টি আসনে লড়াই করতে চায়। তবে এবার সপার সঙ্গে জোটের লড়াইয়ে আসন রফায় কংগ্রেস সন্তুষ্ট না হওয়ায় সপার তরফে জানানো হয়েছে, সপার তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র। যদি কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা দেওয়া হলে তা বিবেচনা করে আসন সংখ্যা বাড়াতে রাজি রয়েছে সমাজবাদী পার্টি।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার অখিলেশ যাদব ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। এবং জানিয়েছেন, জোট সঙ্গীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করা ও জোটের কার্যকলাপে কংগ্রেসের অনীহা প্রকাশের জন্যই এই ফাটল তৈরি হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই আসন রফা নিয়ে মতান্তর তৈরি হল সপা ও কংগ্রেসের মধ্যে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...