Monday, March 23, 2026

মঙ্গলেই ফের হাওয়া বদলের সম্ভাবনা! রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি? জানাল আলিপুর

Date:

Share post:

জানুয়ারি (January) মাসের শেষে ফের নতুন করে বৃষ্টির (Rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পাশাপাশি আগামী তিন দিন মনোরম আবহাওয়া (Weather) থাকবে বাংলায় (Bengal)। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। এদিকে শীতের (Winter) আমেজ থাকলেও রাজ্যে নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শনিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। ইতিমধ্যে উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল ঘটতে পারে। জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। অন্যদিকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শুক্রবার থেকে শুরু হওয়া হালকা তুষারপাত চলবে আগামী ৪৮ ঘণ্টা।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল ৯টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রির আশেপাশে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে কলকাতা-সহ সব জেলাতে। বেলায় ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।

 

 

 

 

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...