Monday, April 6, 2026

রঞ্জিতে জয়ের মুখ দেখল বাংলা, অসমকে হারালো ইনিংস এবং ১৬২ রানে

Date:

Share post:

অবশেষে রঞ্জিট্রফিতে জয় পেল বাংলা। অসমের বিরুদ্ধে ইনিংস এবং ১৬২ রানে জয় পেল মনোজ তিওয়াড়ির দল। বাংলার হয়ে ব্যাট হাতে দূরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। বল হাতে ৬ উইকেট সুরজ সিন্ধু জয়সওয়ালের। এই জয়ের ফলে প্রতিযোগিতায় নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলা। এই ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেল মনোজরা।

বাংলা প্রথম ইনিংসে করে ৪০৫ রান। প্রথম ইনিংসে ১০৩ রানেই শেষ হয়ে যায় অসম। ৩০২ রানে পিছিয়ে পড়া অসম দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও লজ্জার হার এড়াতে পারল না। ৫ উইকেট নিয়ে অসমের ইনিংসে ধস নামালেন সুরজ সিন্ধু জয়সওয়াল। অসমের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৪০ রানে। বাংলার বোলিং আক্রমণের সামনে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারলেন না অসমের ব্যাটারেরা। সর্বোচ্চ রান সাহিল জৈনের। ২৬ রাণ করেন তিনি। এ ছাড়া রিষভ দাস (১৭), রাহুল হাজারিকা (২০), দীনেশ দাস (২১), ধরণী রাভা (২৪)। বাংলার হয়ে ৬ উইকেট নেন সুরজ। দুটি করে উইকেট নেন করণ লাল এবং অঙ্কিত মিশ্র।

আরও পড়ুন- আজ সুপার কাপের ফাইনাল, ট্রফি জয় লক্ষ্য লাল-হলুদ

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...