Tuesday, March 24, 2026

মমতার দেখানো পথে রাজ্যের ৩৫টি পুজো কমিটিকে অনুদান কেন্দ্রের

Date:

Share post:

মমতার দেখানো পথে লোকসভা ভোটের আগে বাংলায় ধর্মীয় আবেগে শান বিজেপির। এবার কেন্দ্রের তরফে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। রাজ্য থেকে বাছাই করা ৩৫ টি ক্লাবকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। তবে কিসের ভিত্তিতে ক্লাবগুলিকে বাছাই করা হবে তা জানা যায়নি। যদিও লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই পদক্ষেপের পিছনে রাজনীতির গন্ধ দেখছে সব মহল।

বাংলার ক্লাবগুলিকে যে অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় দেন বারবার তার সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। তবে লোকসভা ভোটের আগে বাংলার ধর্মীয় আবেগকে হাতিয়ার করতে এবার সেই পথেই হাঁটল মোদি সরকার। শহরের বিজেপি ঘেঁষা এক সামাজিক সংগঠন মারফত অনুদানের টাকা পৌঁছে যাবে ক্লাবগুলির কাছে। আজ, রবিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ৩৫ ক্লাবের হাতে টাকা তুলে দেওয়া হবে। এই তালিকায় কলকাতারও তিনটি নামী পুজো রয়েছে বলে খবর। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রামই দুর্গাপুজো শুরু করেন বাংলায়। অকাল বোধনই আসল বোধন। তাই অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর পরই বড় সিদ্ধান্ত।”

কেন্দ্রের এহেন সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ চক্রবর্তী বলেন, আমরা যে পথে চলি তা প্রথমে ওঁর সমালোচনা করেন। পরে তাদের ওই পথেই চলতে হয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে একই কাজ করেছিল বিজেপি। পরে মধ্য প্রদেশের ভোটের সময় চালু করতে হয়েছিল লাডলি বহেনা। এরাজ্যের বহু দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দেয়। রাজ্য সরকার যখন কোনও সিদ্ধান্ত নেয় তখন সবার কথা ভেবেই নেয়। কিন্তু ওঁরা কিসের ভিত্তিতে ৩৫টি ক্লাব বাছাই করেছেন তা জানি না। ওইসব ক্লাবগুলি শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার ঠিক করে দিয়েছেন তা দেখতে বলুন। এই বেছে নেওয়ার রাজনীতির মধ্যেই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...