Sunday, March 15, 2026

পুলিশ সংযত থাকায় বারাকপুরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে,মন্তব্য কুণালের

Date:

Share post:

বারাকপুরে বিজেপির মিছিল আটকাতে সোমবার পুলিশ যে সংযত মনোভাব দেখিয়েছে, এরপর বিজেপির পুলিশের বিরুদ্ধে কথা বলা মানায় না। তা বামফ্রন্টের পুলিশ হলে এই পরিস্থিতিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতো।এটা এই সরকারের পুলিশ বলেই কোনও খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, একটা বিশৃঙ্খল জনগণকে আটকাতে পুলিশের যা যা করা উচিত সংযত ভাবে পুলিশ তাই করেছে। জল কামান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তবাবু বেশ বিচলিত বলে তিনি কটাক্ষ করেন।

এদিন কুণাল বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যদি কোনও মিছিল এগোয় পুলিশ নিশ্চয়ই বসে বসে দেখবে না। তাই পুলিশ পুলিশের কাজ করেছে। পুলিশকে ইট পাটকেল মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে, গন্ডগোল করেছে। পুলিশকে ধাক্কাধাক্কি করছে, তাই পুলিশ সরিয়ে দিয়েছে। আসলে গেরুয়া সমর্থকরা যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ। সেইমতো ব্যারিকেড করে চিড়িয়ামোড়ের কাছে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।

কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রাথমিক ভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা হলেও ক্রমাগতই পুলিশের উপর আক্রমণ করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টির জেরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।পুলিশ সংযত থাকাতেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...