Wednesday, June 24, 2026

জাতি সমীক্ষায় অমত, নীতীশের জোট ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল

Date:

Share post:

অবশেষে প্রকাশ্যে নীতীশ কুমারের বিজেপি জোটে যোগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বিহার জাতি সমীক্ষার কারণে নীতীশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে গেছেন, এমনটাই দাবি তাঁর। নীতীশ কুমার “একটু চাপের” কাছে নতি স্বীকার করার পরে ‘ইউ-টার্ন’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বললেন রাহুল গান্ধী।

বিজেপি বিরোধী জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পরে নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাহুল গান্ধী। তিনি বলেন, “বুঝুন কেন নীতীশজি আটকে গেলেন। আমি তাকে সরাসরি বলেছিলাম যে ‘আপনাকে বিহারে বর্ণ শুমারি করতে হবে’। এবং আমরা (কংগ্রেস), আরজেডি সহ, নীতীশজিকে সমীক্ষা পরিচালনা করার জন্য জোর দিয়েছিলাম। কিন্তু বিজেপি ভয় পেয়ে গেল। তারা এই পরিকল্পনার বিরোধিতা করে। নীতীশজি আটকে গেলেন এবং বিজেপি তাঁকে পালানোর পিছনের দরজা দিয়েছিল!”

নীতীশ কুমারের ইউ টার্ন প্রসঙ্গে কার্যত কৌতুক করেন মঙ্গলবার রাহুল গান্ধী। তাঁর মশ্করা, “মুখ্যমন্ত্রী রাজভবনে শপথ নিতে গিয়েছিলেন এবং শপথ নেওয়ার পরে তিনি চলে যান। গাড়িতে তিনি বুঝতে পারেন যে তিনি তার শাল ভুলে গেছেন। তিনি ড্রাইভারকে ফিরে যেতে বলেন। রাজভবনে ফিরে গেলেন। রাজ্যপাল বললেন, “এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন!”

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...