Wednesday, June 24, 2026

অষ্টম দুয়ারে সরকারের প্রাপকদের হাতে পৌঁছে দিতে ডে.ডলাইন বেঁধে দিল রাজ্য

Date:

Share post:

অষ্টম দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা যোগ্য প্রাপকদের হাতে পৌঁছে দিতে ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার। বুধবারের মধ্যে ১০০ শতাংশ পরিষেবা নিশ্চিত করতে হবে বলে মুখ্যসচিব বিপি গোপলিকা (BP Gopalika) নির্দেশ দিয়েছেন। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরেও ব্লক স্তরে জনসংযোগ কর্মসূচি চলছে।

আরও পড়ুন- জাতি সমীক্ষায় অমত, নীতীশের জোট ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল

২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে। ২০টি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন (Nabanna)। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনও টালবাহানা না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে তার জন্য আবারও কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ২০টি প্রকল্পে ১০০শতাংশ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি প্রকল্প গুলোর পরিষেবা এখনও ১০০ শতাংশ হয়নি। তার জেরেই পরিষেবা দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতে মোট আবেদন জমা পড়েছে ৭৩ লক্ষ ৮০ হাজার ১০১ টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭২ লক্ষ ৫৫ হাজার ৪৪৩ টি আবেদনের। অর্থাৎ ৯৮.৩১ শতাংশ আবেদনেরই নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৬৪ লক্ষ ১১ হাজার ৮৩৩ জন আবেদনকারীকে ইতিমধ্যেই তাদের প্রার্থিত পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৬.৮৮ শতাংশ ক্ষেত্রেই পরিষেবা দেওয়ার কাজ সম্পন্ন। বাকি যে সামান্য অংশের উপভোক্তাদের হাতে পৌঁছায়নি সেই পরিষেবাও দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন মুখ্যসচিব।

গত ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের একাংশের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সম্প্রতি জেলাশাসকদের নিয়ে এক বৈঠকেও তিনি এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে , নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে দোষী কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপরেই এই বিষয় নিয়ে কঠোর অবস্থান নিল নবান্ন।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...