Monday, June 15, 2026

নজরদারি জোরদার করতে উপকূলে ৪ নতুন রেডার স্টেশন

Date:

Share post:

পূর্বাঞ্চলীয় উপকূলে নজরদারি জোরদার করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী চারটে নতুন অত্যাধুনিক রেডার স্টেশন তৈরি করছে। পূর্ব উপকূলে ইতিমধ্যেই চারটি রেডার স্টেশন রয়েছে। এগুলির পরিকাঠামোও ঢেলে সাজা হচ্ছে বলে উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলীয় অধিকর্তা ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহান জানিয়েছেন। বাহিনীর ৪৮তম প্রতিষ্ঠাদিবস বৃহস্পতিবার। তার প্রাক্কালে মঙ্গলবার হলদিয়ার হোভারক্রাফট ঘাঁটিতে এক সাংবাদিক বৈঠকে তিনি খবরটি জানান। নতুন দুটি রেডার স্টেশন হবে ফ্রেজারগঞ্জে ও পূর্ব মেদিনীপুরের জুনপুটে। সাগরদ্বীপ ও হলদিয়ার দুটি স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ পর্যায়ে। রেডারের পাশাপশি আধুনিক নজরদারি ক্যামেরাও থাকছে।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সর্বদলীয় বৈঠকে ফের কেন্দ্রকে চেপে ধরল তৃণমূল

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...