Saturday, June 20, 2026

নির্বাচন ঘোষণার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চোখরাঙানি কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের নির্ঘন্টই প্রকাশ হয়নি। তার আগেই নির্বাচন কমিশন (Election Commission of India) ঘোষণা করে দিল প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই নির্বাচন পরিচালনা করা হবে। সেই কেন্দ্রীয় বাহিনীর পরিচালনার দ্বায়িত্বে থাকবে সিআরপিএফ। যদিও তারপরেও বিরোধীরা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে বিএসএফ (BSF)। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সবকিছুই মনিটর করবে সিআরপিএফ (CRPF)। বিএসএফের নির্বাচন পরিচালনা নিয়ে শাসক থেকে বিরোধী আঙুল তুলেছে। সেই দিক পর্যালোচনা করেই জাতীয় নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্য- নির্বাচনী আধিকারিকের দপ্তর, জেলা নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে মোতায়েন হবে তার সবকিছুই মনিটর করবে একমাত্র সিআরপিএফ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত সব বিষয়ে কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে লিয়াঁজোর (liaison) রক্ষাও করবে সিআরপিএফ।

লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই সব দিকের সবকাজ আগে থাকতেই শেষ করে রাখতে চাইছে। বিশেষত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার মতো সিদ্ধান্ত আগে নেওয়া থাকলে সিআরপিএফের পক্ষেও ব্যাটেলিয়ন স্থানান্তরিত করার প্রক্রিয়া তৈরি রাখা সহজ হবে। যদিও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস (confidence building) তৈরি করার কাজে কতটা সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন তুলছেই বিরোধীরা। সম্প্রতি রাজ্যের শেষ হওয়া পঞ্চায়েত ভোটে মানুষের মধ্যে যে ছবি এখনো ঢুকে রয়েছে সেই আতঙ্ককে দূর করে ভোটারদের বুথমুখী করাতে কতটা সফল হবে তা নিয়েও সন্দেহ থাকছে বলে বিরোধীদের দাবি।

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...