Wednesday, March 25, 2026

কপালে ভাঁজ ইংল্যান্ডের, আঙুলে চোট থাকায় অনিশ্চিত লিচ

Date:

Share post:

বিশাখাপত্তনমে চার স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা সম্ভবত মার খাচ্ছে ইংল্যান্ডের। ভারত সফররত দলের সবথেকে সিনিয়র স্পিনার জ্যাক লিচ আঙুলের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বলে খবর।

২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। হায়দরাবাদে জিতে ইংল্যান্ড আপাতত ১-০-তে এগিয়ে আছে। বুধবার ইংল্যান্ডের নেট সেশনে অংশ নেননি লিচ। হায়দরাবাদ টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় তিনি আঙুলে চোট পেয়েছিলেন। যা নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় চোট আরও বেড়েছে। এজন্য তিনি এদিন আর প্র্যাকটিসে নামতে পারেননি।
কোচ ম্যাকালাম বলেছিলেন, বিশাখাপত্তনমে বল যদি বেশি ঘোরে তাহলে তাঁরা চার স্পিনারে খেলবেন।

বর্তমান পরিস্থিতিতে সেটা হয়তো সম্ভব হবে না। লিচ সময়ের মধ্যে ফিট হতে না পারলে তাঁর জায়গায় দলে আসবেন শোয়েব বশির। ভিসা না পাওয়ায় তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। ইংল্যান্ড দল নিয়ে আর একটা বিষয়েও কৌতূহল রয়েছে। প্রথম টেস্টে একমাত্র ফাস্ট বোলার হিসাবে খেলেছিলেন মার্ক উড। সেই সিদ্ধান্তের সমালোচনা করে নাসের হুসেন বলেছিলেন, জিমি আ্যান্ডারসনকেই খেলানো উচিত ছিল। ফলে দ্বিতীয় টেস্টে উড না অ্যান্ডারসন কে খেলেন সেটাও চর্চার মধ্যে রয়েছে। উড হায়দরাবাদে বিশেষ কিছু করতে পারেননি।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...