Sunday, April 5, 2026

আজ মালদহে পদযাত্রা, মুর্শিদাবাদে প্রশাসনিক সভা মমতার

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে কোচবিহার , দুই দিনাজপুরে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গন্তব্য মালদহ ও মুর্শিদাবাদ (Maldah & Murshidabad)। মঙ্গলবার রাতেই বালুরঘাটে পৌঁছে যান তিনি। সেখানেই রাত্রিবাস করেছেন। আজ মালদহে পদযাত্রা এবং সভা করার পর মুর্শিদাবাদেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই জেলার সরকারি সভা বেশ উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেসকে নিয়ে কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর থাকবে। একই দিনে মালদহ জেলায় ২ হেভি ওয়েট নেতৃত্বের উপস্থিতিতে টানটান উত্তেজনা থাকছে। এদিন সকালেই বিহারের কাটিহার থেকে মালদহে ন্যায় যাত্রা নিয়ে পৌঁছবেন রাহুল গান্ধী। দুপুর পর্যন্ত উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরবেন রাহুল। আর বিকেলে পৌঁছবেন মালদহ শহরে।


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...