Thursday, June 18, 2026

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ! ৩ তারিখ রেড রোডে বঞ্চিতদের জমায়েতের ডাক তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা- একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদি সরকারের বঞ্চনার শিকার বাংলা। এর প্রতিবাদে ২ ফেব্রুয়ারি থেকে ধর্না কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আবাস যোজনায় বঞ্চিতদের ৩ তারিখ রেড রোডে জমায়েতের আহ্বান জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বুধবার মালদহের সভা থেকে তিনি জানান, ওই রেড রোডে বেলা ১টা সময় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে জড়ো হবেন আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা। জেলা নেতৃত্বই নিজেদের খরচে তাঁদের কলকাতায় নিয়ে আসবেন। এর জন্য কোনও রকম চাঁদা তোলা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ তৃণমূল সভানেত্রীর।

কেন্দ্রের বঞ্চনার শিকার একমাত্র বাংলা। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঢাল হয়ে দাঁড়িয়েছেন BJP-র সামনে। বাংলার মাটিতে জমি না পেয়ে কোণঠাসা করার ষড়যন্ত্র চালাচ্ছে মোদি সরকার। ১০০ দিনের কাজের প্রাপ্যর দাবিতে বারবার দরবার করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি গিয়ে আন্দোলন সংগঠিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রোদে-জলে রাজপথের ধারে ধর্না দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সঙ্গেও অন্যান্য সাংসদদের নিয়ে আলোচনা করেছেন মমতা-অভিষেক। কিন্তু নিট ফল শূন্য। পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে কোনও রকম সদর্থক সাড়া না মিললে ২ তারিখ থেকে ধর্নার কথা মঙ্গলবার সভা থেকেই ঘোষণা করেন মমতা। বুধবার, মালদহে তিনি জানান, আবাস যোজনার তালিকায় নাম থাকা প্রকৃত প্রাপকরাও কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। তৃণমূল সভানেত্রী আহ্বান জানান, “১১ লক্ষ বাড়ি যাঁরা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তাঁরাও জড়ো হোন। ৩ তারিখ বেলা ১টায় রেড  রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির সামনে জমায়েত করা হবে।“ সেখান থেকেই বাংলার প্রাপ্যর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজন তোলা হবে। “আমি দেখছি কত ধানে কত চাল।“

জেলা সভাপতিদের মমতা নির্দেশ দেন, জেলার তালিকা দিতে। সেই তালিকা দেখে মানুষকে নিয়ে আসার নির্দেশ দেন তৃণমূল সভানেত্রী। তবে, একই সঙ্গে তাঁর নির্দেশ, “পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের, ব্লকে পুরসভা থেকে বিধায়ক, সাংসদরা নিজেদের খরচে মানুষকে নিয়ে আসবেন। দরকার হলে একমাসের বেতন খরচ করে উদ্যোগ নেবেন। কিন্তু চাঁদা তুলে করবেন না।“

মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায়, ধর্না-আন্দোলনের জন্য ময়দান চত্বরকে বেছে নেন তিনি। কারণ, ওই এলাকায় কোনও স্কুল নেই। তাছাড়া, বিধি মেনেই হবে মাইকের ব্যবহার বলে জানান মমতা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...