Friday, June 19, 2026

লোকসভা নির্বাচনের আগে আজ অন্তর্বর্তী বাজেট 

Date:

Share post:

হাতে মাত্র কয়েকটা মাস, তারপরেই দেশের মসনদ দখলের লড়াই শুরু হবে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে আজ দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) শেষ বাজেট (Budget 2024) পেশ হতে চলেছে সংসদে। পূর্ণাঙ্গ বাজেট নয় বলেই প্রাক্‌ বাজেট যে আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়, এ বার তা প্রকাশিত হয়নি। আদৌ কি এই বাজেট জনমুখী হবে? সেদিকেই নজর গোটা দেশের।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) অন্তর্বর্তী বাজেট লোকসভায় পেশ করবেন। আয়কর ছাড় থেকে কৃষকদের বিভিন্ন সুযোগসুবিধা প্রদান নাকি ১০০ দিনের কাজের বরাদ্দ বৃদ্ধি বা মহিলা ও যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে নতুন প্রকল্পের ঘোষণা – ভোট বাক্সে প্রভাব ফেলতে ঠিক কোন স্ট্র্যাটেজি নেবে মোদি সরকার তা পরিষ্কার হবে আর কিছুক্ষণের মধ্যেই।রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের অনুমান, এবারের বাজেটে কেন্দ্র রেল খাতে ২৫ শতাংশ বেশি বরাদ্দ করতে পারে। গত বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছিল ১.৩৫ লক্ষ কোটি টাকা। এবারের বাজেটে তা আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৩ লক্ষ কোটি টাকা অবধি করা হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্যারিস অলিম্পিকসের কথা মাথায় রেখে ক্রীড়া ক্ষেত্রেও কী কী নতুন ঘোষণা হয় তা জানার অপেক্ষায় সাধারণ মানুষ।


Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...