Wednesday, March 25, 2026

বৃষ্টিতে শুরু সকাল, দিনভর মেঘলা আকাশে ব্যাকফুটে শীতের স্পেল 

Date:

Share post:

মাঘের মধ্য গগনে আকাশের মুখ ভার। হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস মিলেছে অক্ষরে অক্ষরে। বুধবারের পর বৃহস্পতিবারেও সকাল থেকে বৃষ্টি (Rainy morning)। মেঘলা আকাশে শীতের দাপট কমেছে, কলকাতার (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে ২০ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, বৃহস্পতিবার প্রায় সারা দিনই কলকাতায় আকাশে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে মহানগরী।

মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। লক্ষ্মীবারের সকালেও বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই।


Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...