Wednesday, June 17, 2026

‘বন্ধু’ হেমন্তের গ্রেফতারি বিজেপির প্রতিশোধের রাজনীতি, নিন্দা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

‘হেমন্ত সোরেন আমার বন্ধু।’ জমি কেলেঙ্কারি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিয়ে এমন কথাই এক্স (টুইটার) প্ল্যাটফর্মে লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার ইডি গ্রেফতার করে INDIA-জোটের শরিক ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’-র প্রধান হেমন্ত সোরেনকে। তার আগে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন।

হেমন্তের গ্রেফতারি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ মমতা লিখেছেন, উনি একজন শক্তিশালী তফসিলি নেতা। এই গ্রেফতারিকে বিজেপির প্রতিশোধ তোলা রাজনীতির জন্য ইডি-র অপব্যবহার বলে ব্যাখা করেছেন মমতা।হেমন্ত সোরেনের অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতিশোধমূলক কাজ একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার জন্য এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।বার্তার শেষে মমতা লেখেন, ঝাড়খণ্ডের প্রাণবন্ত লড়াকু মানুষ আসল লড়াইয়ে যোগ্য জবাব দিয়ে জয় ছিনিয়ে আনবে। INDIA-জোটের বৈঠকে হেমন্তের সঙ্গে বারবার হাসিমুখে দেখা গিয়েছে মমতাকে।আমি এই কঠিন সময়ে গণতন্ত্র রক্ষায় নিবেদিত, তার পাশে অটলভাবে দাঁড়ানোর শপথ করছি।

হেমন্ত সোরেনের পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হলেন চম্পই সোরেন। আজ শুক্রবার রাঁচিতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চম্পই। বুধবার ঝাড়খণ্ডে বেআইনি ভাবে জমির মালিকানা বদল চক্রের সঙ্গে যোগের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...