Wednesday, June 17, 2026

বাজেটের আগে বিধানসভায় সর্বদল-কার্যবিবরণী কমিটির বৈঠক, বিজেপির অনুপস্থিতি নিয়ে বিরক্ত স্পিকার

Date:

Share post:

সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে শুক্রবার বিধানসভায় (Assembly) ছিল সর্বদল এবং কার্যবিবরণী কমিটির বৈঠক। আগের মতোই দুটি বৈঠকই এড়িয়েছে বিজেপি। তবে, এদিনের দু’টি বৈঠকেই উপস্থিত ছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি।

লোকসভা ভোটের আগে ৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে বাজেট অধিবেশন শুরু হয়ে চলবে ১০ তারিখ পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি বিধানসভায় (Assembly) বাজেট পেশ হতে পারে। লোকসভা নির্বাচনের কারণে, এবার কেন্দ্রে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। এই পরিস্থিতে রাজ্য বাজেট কেমন হতে চলেছে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। এদিন প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন বিধানসভার স্পিকার। কিন্তু বিজেপির বিধায়কেরা দুটি বৈঠকই এড়িয়ে যাওয়া বিরক্ত তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কথায়, বিরোধী ছাড়া রাজনীতি হয় না। হাউসে বিরোধীদের থাকা উচিত। এই ভাবে ২টি বৈঠকে উপস্থিত না থাকা বিজেপির (BJP) একেবারেই উচিত হয়নি বলে মত তাঁর।


Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...