Wednesday, June 17, 2026

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নেই সিরাজ, কেন ? জানালেন রোহিত

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। ম্যাচ শুরুর আগে এমনটাই জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। সিরাজকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মাও। টসের সময় রোহিত জানান যে, সিরাজকে বিশ্রাম দিয়ে মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে।

টসের সময় রোহিত বলেন, “সিরাজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। টানা ছ’মাস ধরে খেলছে ও। সেই কারণেই এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সিরাজকে।” এদিকে বোর্ডের তরফে জানানো হয় যে, সিরাজ দলের সঙ্গে নেই। তাঁকে মূল স্কোয়াড থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আবেশ খানকে নেওয়া হয়েছে। লম্বা সিরিজের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে তৃতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন সিরাজ।

এদিকে সিরাজের জায়গায় দ্বিতীয় টেস্টে দলে ঢুকেছেন মুকেশ কুমার। দ্বিতীয় টেস্টে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলছেন যসশ্বী জসওয়াল। এই কপি লেখা পর্যন্ত যসশ্বী রানসংখ্যা ১৬৪ রানে অপরাজিত। ৩৪ রান করেন শুভমন গিল। ১৪ রান করেন রোহিত শর্মা। ২৭ রান শ্রেয়াস আইয়র। এই কপি লেখা পর্যন্ত ভারতের রান সংখ্যা ২৯৮ ।

আরও পড়ুন- ‘এক সময়ে মনে হয়েছিলো পা কেটে বাদ দিতে হবে’, গাড়ি দুর্ঘটনা নিয়ে ফের একবার মুখ খুললেন পন্ত

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...