Monday, April 13, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৯ রানে অপরাজিত যশস্বী, নিজের ইনিংস নিয়ে কী বলছেন ভারতের তরুণ ব্যাটার?

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিনে ব্যাট হাতে দুরন্ত ইনিংস যশস্বী জসওয়ালের। ১৭৯ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩৬। টিম ইন্ডিয়ার হয়ে যশস্বীর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যশস্বীকে নিয়ে ওপেন করতে নামেন তিনি। তবে মাত্র ১৪ রানে আউট হন রোহিত। তবে প্রথম দিন টিম ইন্ডিয়াকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন যশস্বী। ২৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজিয়েছেন ১৭ টি চার এবং ৫টি ছয় দিয়ে। নিজের এই ইনিংসে উচ্ছ্বসিত যশস্বী। তবে এখানেই থামতে চাননা। যশস্বীর লক্ষ্য ২০০ । এই নিয়ে ম্যাচ শেষে যশস্বী বলেন, “ উইকেট শুরুতে একটু ড্যাম্প ছিল। বল থমকে আসছিল। তবে ঠিক করে রেখেছিলাম যে খারাপ বলে রান করতেই হবে। এদিকে বেলা গড়াতেই উইকেট ব্যাট করার জন্য অনেক সহজ হয়ে যায়। এরপর থেকে মানসিকতা নিয়ে খেলে সাফল্য পেলাম। কাল নামব আবার। দ্বিশতরান করার চেষ্টা করব।“

এদিন বারবার টেলিভিশনের ক্যামেরায় দেখা যাচ্ছিল হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কিছু একটা আলোচনা করছেন। কী ছিল তাঁদের আলোচনা? সেই নিয়ে মুখ খোলেন যশস্বী।তিনি বলেন, “রোহিত ভাই আর রাহুল স্যর আমাকে মেসেজ পাঠাচ্ছিল শেষ পর্যন্ত খেলতে হবে। আমিও ঠিক করে নিয়েছিলাম, সেশন বাই সেশন খেলব। শেষ পর্যন্ত থাকব উইকেটে।”

আরও পড়ুন- ছন্নছাড়া বোলিং, প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩০, চিন্তায় বাংলার টিম ম্যানেজমেন্ট

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...