Saturday, March 28, 2026

বিজেপির ‘অপারেশন লোটাস’: কেজরির অভিযোগের পরই নোটিশ শাহের পুলিশের

Date:

Share post:

দিল্লিতে আপের সরকার ভাঙতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনার পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে শনিবার এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে কেজরিওয়ালকে নোটিশ পাঠানো হয়েছে।

গত শুক্রবারও এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে কেজরিওয়াল ও তাঁর ক্যাবিনেট মন্ত্রী আতিশিকে নোটিস দিতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁরা তা গ্রহণ করেননি। এরপর শনিবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে তারা ওই নোটিস নিতে রাজি। কিন্তু পুলিশ কোনও নোটিস তাদের কাছে দেয়নি। পাশাপাশি সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। যার উল্লেখ করে, পুলিশকে কাঠগড়ায় তুলছে মুখ্যমন্ত্রীর দফতর। অভিযোগ আপকে কলঙ্কিত করতেই এই উদ্যোগ দিল্লি পুলিশের।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়ে দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। এমনকি ওই আপ বিধায়কদের বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কেজরিওয়াল গ্রেফতার হবেন এবং দিল্লির সরকার পড়ে যাবে। কেজরিওয়ালের পাশাপাশি একইঅভিযোগ করেন আতিশিও। এই অভিযোগের পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...