Friday, April 3, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান করতেই নজির যশস্বীর, অল্পের জন্য হাতছাড়া কাম্বলির রেকর্ড

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ৩৯৬ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী জসওয়াল। একাই করলেন ২০৯ রান। ইনিংস সাজান ১৯ টি চার, ৭ টি ছক্কা দিয়ে। আর এই রানের সুবাদে নজির গড়লেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার দ্বিশতরান করতেই তিনি ঢুকে পড়লেন তৃতীয় স্থানে। সামনে বিনোদ কাম্বলি এবং সুনীল গাভাস্কর। টেস্টে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে দ্বিশতরানের রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির।সেই রেকর্ড অক্ষত রইলো।

এদিন ইনংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী দ্বিশতরান করেন ২২ বছর ৩৭ দিনে। একটুর জন্য কনিষ্ঠতম ভারতীয় হিসাবে দ্বিশতরানের রেকর্ডটা গড়া হল না তাঁর। সেই রেকর্ড এখনও অক্ষত কাম্বলির নামে। তিনি ২১ বছর ৩২ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন। ১৯৯৩ সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই দ্বিশতরান করেছিলেন কাম্বলি। গাভাস্কর দ্বিশতরান করেছিলেন ২১ বছর ২৭৭ দিনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে ১৯৭১ সালে দ্বিশতরান করেছিলেন তিনি। সেই দুই নজির এখনও অক্ষত রইল। বিশ্ব ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানটি করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ১৯ বছর ১৪০ দিনে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

আরও পড়ুন- লাল-হলুদ আবেগ: সহ-সভাপতি হয়েই ক্লাবের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন রাহুল টোডি

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...