Saturday, April 4, 2026

প্রকাশিত দুই নায়িকাকে নিয়ে রঞ্জনের বই, উৎসর্গ কুণালকে

Date:

Share post:

কলকাতা বইমেলার রেশ কাটতে না কাটতেই নতুন বইয়ের গন্ধ। বিশিষ্ট সাংবাদিক ও লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের (Ranajan Banerjee) নতুন বই ‘একটি গোলাপী ও একটি বাদামি দুই নায়িকার কাহিনী’ প্রকাশ পেল। বইটি দীর্ঘদিনের পরিচিত ভ্রাতৃপ্রতিম বিশিষ্ট সাংবাদিক-লেখক কুণাল ঘোষকে (Kunal Ghosh) উৎসর্গ করেছেন রঞ্জন। শনিবার, সংবাদ প্রতিদিন-এর দফতরে পত্রিকার প্রধান সম্পাদক সৃঞ্জয় বসু বই প্রকাশ করেন। ছিলেন কুণাল ঘোষ। লেখক জানালেন, সত্য ঘটনা অবলম্বনেই এগিয়েছে এই বইয়ের কাহিনি।

নারী-প্রেম-সম্পর্ক এইসব বারবার ঘুরে ফিরে এসেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের (Ranajan Banerjee) লেখায়। এই বইয়ের মূল গল্পও কি সেটাই? রঞ্জন জানান, “এই বইতে দুটো উপন্যাস আছে। দুটোই আমার জীবনের সঙ্গে জড়িত। প্রথম গল্পের নায়িকা বাঙালি। রবীন্দ্রনাথের থেকে বেশি পরিচিত পশ্চিমি দুনিয়ায়। তিনি হলিউডের নায়িকা। তাঁর জীবনের গতিপথ, উন্নতি নিয়েই এই উপন্যাস। এই গল্পে রয়েছে সেক্সচুয়ালিটি, সাহসিকতা। আরেকটি মেয়ে যে আমার জীবনে এসেছিল সে সোলোগামিস্ট। দুটোই সহজ সরল ভাষায় লেখা। একবার শুরু করলে শেষ না করে ওঠা যাবে না।“

বইটি তাঁকে উৎসর্গ করায় আপ্লুত কুণাল ঘোষ। তাঁর কথায়, “রঞ্জনদার বই মানেই একটা নতুন জগতে অভিযান। একাধারে সাহিত্যিক ও সাংবাদিক তিনি। এতরকম ভাষার বৈচিত্র, জ্ঞানের গভীরতা, জীবনের এতরকম অভিজ্ঞতা সবকিছুর মেলবন্ধন শুধু তাঁর লেখাতেই স্পষ্ট। চরিত্রের মধ্যে দিয়ে তাঁর জ্ঞান ফুটে ওঠে। এবারও যেটি বেরোলো সেটিও বেশ আকর্ষণীয় ও সময়োপযোগী। বিতর্কিত তো বটেই। রঞ্জনদা মানেই বিতর্ক।“

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...