Monday, April 6, 2026

‘খারাপ রেফারিং-এর কারণেই তিন পয়েন্ট পেলাম না’, ডার্বি ড্রয়ের পর বললেন কুয়াদ্রাত

Date:

Share post:

গতকাল বড় ম্যাচে দু’দুবার এগিয়ে থেকেও মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। জেতা ম্যাচে পয়েন্ট ভাগ করে ফেরে কার্লোস কুয়াদ্রাতের দল। আর এর ফলে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ। বাগান কোচের মতন তিনিও প্রশ্ন তুললেন রেফারিং নিয়ে। তাঁর মতে, আগেই নন্দকুমারকে ফাউল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। ফলে সেটি পরিষ্কার ফাউল। পাশাপাশি জানালেন, এই ম্যাচ থেকে তাঁরাই তিন পয়েন্টের আসল দাবিদার ছিলেন। খারাপ রেফারিং-এর কারণে তা পেলাম না।

ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “দু’দলই লড়াই করেছে। এক সেকেন্ডের জন্যও কোনও দল হাল ছেড়ে দেয়নি। পেত্রাতোসের গোলের সময় কী হয়েছিল সেটা সবাই দেখেছেন। আমার খেলোয়াড়ের পায়ে বল ছিল। যেভাবে ওকে ধাক্কা মারা হয়েছে, নিজেদের পেনাল্টি বক্সে সেটা সব সময়েই ফাউল হয়। সবাই সেটা দেখেছে। আলাদা করে কিছু বলার নেই।”

এরপরই ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “ আমাদের কাছে গোলের কয়েকটা পরিষ্কার সুযোগ এসেছিল। আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। নন্দকুমারের সুযোগটা গোল করা উচিত ছিল। আমরাই তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।খুব সুন্দর ফুটবল খেলেছে আমাদের ছেলেরা। যা পরিকল্পনা করেছিলাম সেটাই হয়েছে। আজ মোহনবাগান খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। এতেই বোঝা যায় আমাদের দলের সাফল্য। আমরা অনেক পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। গত কয়েকটা ম্যাচেও পেয়েছি । আমরা তিন পয়েন্টের জন্যই খেলছিলাম। প্রথম থেকেই গোল করার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যবশত সোউল চোট পেয়ে গেল। একটা বিদেশিকে হারালে তার প্রভাব ম্যাচে পড়েই। কিন্তু বাকি ফুটবলারেরা দারুণ খেলেছে। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি অনেকটা সময়।”

আরও পড়ুন- ডার্বিতে রেফারিং নিয়ে ক্ষুব্ধ হাবাস, হুগোকে নিয়ে দিলেন না কোন উত্তর

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...