Monday, May 18, 2026

কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ! বিবৃতি দিতে নারাজ এয়ারলাইন্স 

Date:

Share post:

সকাল থেকে যাত্রী বিক্ষোভে জেরবার কলকাতা বিমানবন্দর (Neraji Subhash Chandra Bose International Airport)। কুয়াশার কারণে বেশ কয়েকদিন ধরেই বিমান উড়ানের সময়সূচিতে পরিবর্তন হচ্ছিল। কিন্তু আজ সকাল ৮:০৫ মিনিটের বিমান বেলা ১২ টার সময়ও না ছাড়ায় বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এই নিয়ে স্পাইস জেটের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সূত্রের খবর কলকাতা থেকে আসামের তেজপুরগামী স্পাইস জেটের বিমান (Spice Jet Airways) ছাড়ার কথা ছিল সকাল আটটা বেজে পাঁচ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা ছাড়তে দেরি হয়েছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। কেন বিকল্প উড়ানের ব্যবস্থা করা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ বিমানের উড়ানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আদৌ সেই সময় নিয়েও পুরোপুরি নিশ্চিত নন স্পাইস জেট (Spice Jet) কর্তারা। যাত্রীদের অভিযোগ, সকালের ফ্লাইট ধরে অনেকেরই বিশেষ কাজে যাওয়ার কথা ছিল। কেউ আবার দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইট ধরবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু স্পাইস জেটের তরফে চূড়ান্ত অসহযোগিতা করা হয়েছে।

Related articles

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...