Monday, April 6, 2026

ফিরছে শীত? আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!

Date:

Share post:

আকাশ পরিষ্কার হতেই হালকা শীত অনুভূত হতে শুরু করেছে। শুক্রবারের তুলনায় শনিবার ঠান্ডা বেশি টের পাওয়া গেলেও,এখনই ফের জাঁকিয়ে ঠান্ডার আশা আর দেখছেন না আবহাওয়াবিদরা । বরং আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আবার কয়েক ডিগ্রি কমতে পারে রাজ্যে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী পাঁচ দিন মোটামুটি ভাবে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় শীতের আমেজ সেভাবে না মেলার সম্ভাবনাই বেশি। সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। আজ রবিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাঘেরা হলেও বেলায় রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...