Sunday, June 14, 2026

এসএসসি নিয়োগ মামলায় পরীক্ষার্থীরা ওএমআর শিট দেখার সুযোগ পাবেন

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় পরীক্ষার্থীরা ওএমআর শিট দেখার সুযোগ পাবেন। সেই সুযোগ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও এসএসসি পরীক্ষার্থী (নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি) চাইলে নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন। তবে তার জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে।মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। ওএমআর শিট নিয়ে কারও কোনও আপত্তি থাকলে, তা-ও তাঁরা আদালতে জানাতে পারবেন।

এসএসসির মামলার এই ওএমআর শিটগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই। পরে সেগুলি হাই কোর্টে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বার সেই উত্তরপত্রগুলিই পরীক্ষার্থীদের দেখার সুযোগ করে দিল উচ্চ আদালত।হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, এসএসসি মামলায় সিবিআই এবং এসএসসির তরফে আদালতে যে নথি জমা দেওয়া হয়েছে, চাইলে তা-ও দেখতে পারেন পরীক্ষার্থীরা। তবে তার জন্য আবেদন করতে হবে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে।

এরই পাশাপাশি, এই মামলার সঙ্গে যুক্ত নন, কেউ যদি মামলা সম্পর্কিত কোনও তথ্য আদালতে জমা দিতে চান, তা হলে তাঁরা তা দিতে পারেন বলেও আদালত জানিয়েছে। সেই সব তথ্যও খতিয়ে দেখবে হাই কোর্ট। ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র গ্ৰুপ সি, গ্ৰুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলার শুনানি চলছে হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...