Sunday, June 14, 2026

ভাঙড়ে পরে নরেন্দ্রপুর থানাকেও ভেঙে আনা হল কলকাতা পুলিশের অধীনে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

Date:

Share post:

ভাঙড়ের পরে এবার নরেন্দ্রপুর থানাকেও ভাগ করে আনা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনা নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই এবার নরেন্দ্রপুর থানাকে খেয়াদহ ও আটঘরা থানায় ভেঙে কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মন্ত্রিসভা (Cabinet) বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নরেন্দ্রপুরের খেয়াদহ ও আটঘরা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

নবান্ন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অধীন খোয়াদহ ও আটঘরা দুটি নতুন তৈরি করা হয়েছে। এই ২টি থানাকে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্রপুর থানাকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে মন্ত্রিসভা সম্মতি দেওয়ার পরেই প্রস্তাব গৃহীত হয়। সূত্রের খবর, এই দুটি থানার জন্য বিভিন্ন পদে মোট ৩১৪টি পদ সৃষ্টি করা হচ্ছে। গত মাসেই কলকাতা পুলিশের অধীনে নতুন ডিভিশন হিসাবে আত্মপ্রকাশ করে ভাঙড় । ধনধান্য অডিটোরিয়াম থেকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা খেয়াদহ-১ ও খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনে আনতে নির্দেশ দেন। তার পরিপ্রক্ষিতেই এই উদ্যোগ>

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...