Monday, April 6, 2026

রাজ্য বাজেট নিয়ে ব্যস্ত, দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। সেই কারণে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পরে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেট নিয়ে তিনি ব্যস্ত। সেই কারণে এক দেশ, এক নির্বাচন নিয়ে ডাকা কেন্দ্রের বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারছেন না তিনি (Mamata Banerjee)। তাঁর বদলে বৈঠকে উপস্থিত থাকবেন দুই বর্ষীয়ান তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

One Nation One Electon নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালানোর ষড়যন্ত্র করছে মোদি সরকার। বাংলার বকেয়ার দাবিতে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যেতে চাইছে মোদি সরকার। সভা মঞ্চ থেকে মমতা জানিয়ে ছিলেন, কেন্দ্রের ডাকা One Nation One Electon নিয়ে তৈরি কমিটির বৈঠকে যোগ দিতে ৫ ফেব্রুয়ারি দিল্লি যাবেন। ৬ তারিখ বৈঠক করে সন্ধেয় ফিরে আসবেন।

কিন্তু এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বাজেট নিয়ে তিনি ব্যস্ত আছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে বাজেট নিয়ে আলোচনা হয়। হাতে মাত্র আর দুটি সময়। এই সেই কারণে তিনি দিল্লি যেতে পারছেন না। এই বিষয়ে তিনি কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে কথা বলেন। মমতার কথায়, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত ভদ্রমানুষ। মুখ্যমন্ত্রী বলেন, যদি সম্মতি দেওয়া হয়, তাহলে তিনি তাঁর দলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রতিনিধি হিসেবে বৈঠকে পাঠাবেন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রামনাথ কোবিন্দ। সেই মতো বৈঠকে যাবেন দুই তৃণমূল সাংসদ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...