Friday, May 15, 2026

মলয় ঘটকের মামলা শুনবেন না শীর্ষ আদালতের বিচারপতি! কী জানালেন দীপঙ্কর দত্ত

Date:

Share post:

কয়লাপাচার তদন্তে ইডির তলব সংক্রান্ত মলয় ঘটকের (Malay Ghatak) মামলা শুনবেন না সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্ত (Dipankar Dutta)। কারণ কী? শীর্ষ আদালতের বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টে (Calcutta Hisgh Court) বিচারপতি ছিলেন। তাই রাজ্যের আইনমন্ত্রীর মামলা তাঁর শোনা উচিত নয়।

কয়লা পাচার তদন্তে দীর্ঘদিন ধরেই আইনমন্ত্রী মলয় ঘটক তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি হাজিরাও দিয়েছেন তিনি। কিন্তু একাধিক বার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করছে ইডি। ফলে ব্যস্ত কর্মসূচির কারণে যাওয়া হচ্ছে না মলয় ঘটকের। কখনও কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির শপথগ্রহণ, কখনও কলকাতায় রাষ্ট্রপতির সফর, কখনও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি তিনি। একই সঙ্গে তাঁর প্রশ্ন কলকাতায় ইডির দফতর থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লি ডাকা হচ্ছে? নতুন করে তদন্তকারী সংস্থাকে তাঁর জানানোরও কিছু নেই। এই মর্মে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হন আইনমন্ত্রী। আদালত নির্দেশ দেয়, সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে মলয় ঘটককে সমন পাঠাতে হবে।

কিন্তু অভিযোগ, তার পরেও ইমেল করে ব্যস্ততার কথা জানিয়ে হাজিরা দেননি মলয় ঘটক (Malay Ghatak)।  ইডি বারবার তলবের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। তবে, নীতিগত কারণে এই মামলা শুনবেন না বলে জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত। এখনও জানা যায়নি তাঁর বদলে কোন বিচারপতি এই মামলা শুনবেন।

Related articles

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...