Saturday, June 20, 2026

আসানসোলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, কেন বিভ্রান্তিমূলক কথা বলছেন অগ্নিমিত্রা?

Date:

Share post:

আসানসোলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিভ্রান্তি চরমে।ঘটনার সূত্রপাত সোমবার সকালে। রাজেশ তুরী ও বিনোদ ভুঁইঞা নামে দুজনের দেহ উদ্ধার হয় রানিগঞ্জের আমরাসোতা এলাকায়। পরিবারের অভিযোগ, প্রাতঃভ্রমণে বেরিয়ে খোলা মুখ খনিতে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের দাবি, খনি থেকে নয়। তাঁদের বাড়ি থেকেই মৃতদেহ দুটি পাওয়া গিয়েছে। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

মৃতদের বাড়িতে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। দুই পরিবারের সঙ্গে কথা বলে একরকম বয়ান দেন তিনি। আবার পুলিশের কাছে নালিশের সময় অন্য কথা বলেন। তাঁর দুরকম বক্তব্যে বিভ্রান্তি চরমে। কারণ, কেন তিনি নানান কথা বলছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।প্রথমে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ওরা রাতে কয়লা আনতে গিয়ে চাপা পড়ে মারা গিয়েছে। পরিবারের লোক ভয়ে মুখে কোনও কথা বলছে না। ক্ষতিপূরণের দাবিতে ইসিএলের উপর চাপ সৃষ্টি করতে হবে।আমরাসোতা থেকে বেরিয়ে অগ্নিমিত্রা সটান বাঁশরায় এরিয়া এজেন্ট অফিসে যান। সেখানে তখন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।অগ্নিমিত্রাকে দেখে তাঁরা ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দিতে শুরু করেন।

এরিয়ার জেনারেল ম্যানেজার অনিল সিংয়ের সঙ্গে কথা বলেন বিধায়ক। জিএম পালটা প্রশ্ন করেন, কেন বহিরাগতরা ইসিএলের খনিতে ঢুকবে? এর পর পুলিশও জানায়, খনিতে নয়, ওই দুজনের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। পুলিশের সঙ্গে কথা বলার পর অগ্নিমিত্রা নিজের বক্তব্য পালটে ফেলেন। জানান, দুই শ্রমিকের মৃত্যু খনিতে হয়নি। তা সত্ত্বেও খোলা মুখ খনিগুলির নিরাপত্তা আরও বাড়ানো দরকার।এরপরই বিভ্রান্তি ছড়ায়। কেন বিধায়ক কয়েক ঘণ্টার মধ্যে নিজের বক্তব্য থেকে সরে এলেন., তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...