Friday, June 26, 2026

নিয়োগ মামলায় চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করতে গিয়ে সিবিআই-কে তু.লোধনা কল্যাণের

Date:

Share post:

হাইকোর্টে সিবিআইকে তুলোধনা করলেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তিপূর্ণ ধারাল সওয়ালেই কার্যত আটকে গেল সিবিআই তদন্ত। ডিভিশন বেঞ্চের ভূমিকাতেও সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসএসসি নিয়োগ মামলায় এদিন চাকরি হারানোর পরে ফের চাকরি ফিরে পাওয়া প্রার্থীদের একাংশের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন, সিবিআইয়ের এই অবস্থানের আমরা তীব্র বিরোধিতা করছি। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সোমবার। রীতিমতো উষ্মা প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই হুবহু আচরণ করছে ডিভিশন বেঞ্চ। পার্থক্য শুধু একটা জায়গাতেই, বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন। কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা বলছে না। সিঙ্গল বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই যা বলত,সেটাই শোনা হতো। এখানেও সেটাই হচ্ছে।

এদিন আদালত নির্দেশ দিয়েছে, যাঁরা নিজেদের ওএমআর শিট দেখতে চান তাঁদের মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। এস এস সি এবং সিবি আইয়ের নথি কেউ দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। মামলার পরের শুনানি ১৯ ফেব্রুয়ারি।

আরও পড়ুন- উন্নয়ন নয় চক্রা.ন্তের রাজনীতি, নাটক করতেই দিল্লিতে ছুটেছে! শুভেন্দুকে তো.প কুণালের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...