Saturday, June 20, 2026

SLST চাকরি জট খোলার আর্জি, হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক কুণালের

Date:

Share post:

চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে ফের মানবিক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভূমিকা নিলেন কুণাল।
এদিন তিনি কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করেন।

ঠিক কী বিষয় সাক্ষাৎ? কী আলোচনা হল?
কুণাল জানিয়েছেন, এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। চাকরিপ্রার্থীদের আইনি জট খোলার অনুরোধগুলি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানান কুণাল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, “এসএলএসটি নবম-দশম শারীরশিক্ষা, কর্মশিক্ষা এই দুই বিভাগে কর্মপ্রার্থীদের যে জট রয়েছে তা নিয়ে আন্দোলনকারীদের কিছু বক্তব্য রয়েছে। সেগুলি আজ সম্মানীয় অ্যাডভোকেট জেনারেলকে জানিয়ে গেলাম। তিনি অত্যন্ত মন দিয়ে গোটা বিষয়টি শুনেছেন। আলোচনা খুবই সদর্থক হয়েছে। বাকিটা আইনের ব্যাপার।”

কুণাল আরও জানান, অ্যাডভোকেট জেনারেল তাঁকে আশ্বস্ত করেছেন যে, ৭ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হবে। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গেও প্রয়োজনে কথা বলবেন এজি।

আগামী বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি ওঠার কথা। চাকরিপ্রার্থীদের তরফে কুণালকে অনুরোধ করা হয়েছিল, তিনি যেন তাঁদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলেন। গতকাল, রবিবার তৃণমূল ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন কুণাল। এই চাকরিপ্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁদের চাকরির ব্যবস্থা করে দিলেও, অযোগ্যদের দিয়ে মামলা করিয়ে একাংশ বিরোধী আইনজীবী তা আটকে রেখেছেন। এই জট খোলার জন্যই তাঁরা সকলের কাছে আর্জি জানাচ্ছেন। তারপর আজ সোমবার তিনি কিশোর দত্তের সঙ্গে হাইকোর্টে গিয়ে দেখা করেন।

প্রসঙ্গত, এর আগে কুণাল চাকরিপ্রার্থীদের চাকরি প্রার্থীদের অনুরোধ মেনে তাঁদের প্রতিনিধি হিসাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দু’দুবার বৈঠকে হাজির ছিলেন।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...