Monday, June 8, 2026

প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকেও ইউনিক QR কোড

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কারচুপি রুখতে ২০২৩ সাল থেকেই সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারি শুরু হয়। পরীক্ষাকেন্দ্রে ঢোকার ঘর, পরীক্ষার ঘর সহ শিক্ষকদের ঘরেও সিসিটিভি লাগানোর নির্দেশ গত বছর থেকেই ছিল। ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে কিউ আর কোড (QR Code) রাখার সিদ্ধান্ত শিক্ষা সংসদের।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম তিনদিনের পরীক্ষাতেই দেখা গিয়েছে প্রশ্ন ফাঁসের (question leak) প্রবণতা। তিনদিনে প্রশ্ন ফাঁস করে ২৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিনই পরীক্ষা সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র ঘুরতে শুরু করার ঘণ্টা খানেকের মধ্যে অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে ফেলেছে পর্ষদ।

এবার সেই প্রযুক্তি ব্যবহার করে উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস আটকানোর পন্থা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদের দেখানো পথেই উচ্চমাধ্যমিকের সব প্রশ্নের সব পাতায় থাকছে কিউ আর কোড। এবিষয়টি পরীক্ষার্থীদের জানিয়ে সতর্কও করছে শিক্ষা সংসদ। শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থী উত্তরপত্রে ওই ইউনিক কোড-টি লিখলে তবে খাতায় সই করবেন শিক্ষক। গাফিলতি মানা হবে না শিক্ষকদের তরফেও। তবে প্রশ্ন ফাঁস করে ধরা পড়লে শাস্তি কী হবে তা এখনও পরিষ্কার জানানো হয়নি শিক্ষা সংসদের পক্ষ থেকে।

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...