Friday, June 26, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রকাশিত হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের দিনক্ষণ। ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। রবিবার রাতে এমনটাই জানালো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে তিন দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

২) ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। এদিন দ্বিতীয় টেস্ট ম্যাচের একদিন বাকি থাকতেই ইংরেজদের ১০৬ রানে হারালো রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন।

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সিরিজে সমতা ফেরালেও এই জয়ে খুশি হতে পারছেন না ভারত অধিনায়ক। তার মতে এখনও বাকি তিন ম্যাচ। সিরিজ পকেটে পুরতে হলে জিততে হবে আরও দুটি ম্যাচে। কিন্তু এরই মাঝে দলে ফাঁক ফোকড় খুঁজে পেয়েছেন রোহিত। সেগুলোই ভরাট করা লক্ষ্য তাঁর।

৪) দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠেছে ভারত।ভারত-ইংল্যান্ড টেস্টের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল। ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২.৭৭। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০।


৫) শহরে চলে এলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ভিক্টর ভাজকোয়েজ। রবিবার মধ্যরাতে কলকাতায় পা রাখেন ভাজকোয়েজ। শহরে পা দিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের নতুন বিদেশি। বিমানবন্দরে ভিক্টরকে স্বাগত জানাতে ছিল সমর্থকদের ভিড়।

আরও পড়ুন – ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পেয়েই ঈশান কিষাণকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, কী বললেন তিনি?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...