Tuesday, May 19, 2026

ধনকড়ের আপত্তি, রাজ্যসভায় শপথ নিতে পারলে না জেলব.ন্দি আপ সাংসদ সঞ্জয় সিং

Date:

Share post:

রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিতে জেল থেকে ছুটি নিয়েছিলেন আপ নেতা সঞ্জয় সিং। সোমবার কথা ছিল শপথ গ্রহণের। তবে তাকে শপথ বাক্য পাঠ করাতে রাজি হলেন না দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। রাজ্যসভার চেয়ারম্যান জানান, রাজ্যসভার স্বাধিকার রক্ষা কমিটি সঞ্জয়ের বিরুদ্ধে একটি স্বাধিকারভঙ্গের অভিযোগের তদন্ত করছে। তাই তার ফয়সলা না হওয়া পর্যন্ত সাংসদ হিসাবে শপথ নিতে পারবেন না আপ নেতা সঞ্জয় সিং।

আবগারি মামলায় বর্তমানে জেলবন্দী সঞ্জয় সিং। গত ১ ফেব্রুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সাত দিনের জন্য অন্তর্বর্তিকালীন জামিনের আর্জি জানান তিনি। উদ্দেশ্য রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্ৰহন। আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করলেও সোমবার সঞ্জয়কে সংসদ ভবনে গিয়ে শপথ নেওয়ার অনুমতি দেয়। বিচারক এমকে নাগপাল জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সকাল ১০টায় সঞ্জয়কে সংসদ ভবনে নিয়ে যেতে হবে। পুলিশ হেফাজতে থেকেই সংসদে যান তিনি। তবে শেষ পর্যন্ত জগদীপ ধনকড়ের আপত্তিতে শপথ গ্রহণ করতে পারলেন না তিনি।

উল্লেখ্য, সঞ্জয়কে দ্বিতীয় বারের জন্য রাজ্যসভায় মনোনীত করেছে আপ। সঞ্জয়ের সঙ্গেই মনোনীত হয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নারায়ণ দাশগুপ্ত।

আরও পড়ুন- বিধানসভায় চোখের পরীক্ষা বিধায়কদের, উদ্যোগী স্পিকার

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...