Tuesday, April 14, 2026

কেজরিওয়ালের সচিব থেকে সাংসদের বাড়ি, দিল্লিতে ১২ জায়গায় তল্লাশি ইডির

Date:

Share post:

আম আদমি পার্টির বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সচিব বিভব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে নামল ইডি। একইসঙ্গে এক আপ সাংসদ এনডি গুপ্তা সহ মোট ১২ জায়গায় চলছে অভিযান। সূত্রের খবর, দিল্লির জল বোর্ডে আর্থিক লেনদেনের অসঙ্গতির অভিযোগ পেয়েই তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, মঙ্গলবার সাত সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাসভবনে তল্লাশি অভিযানে যান ইডির গোয়েন্দারা। এছাড়াও আপ সাংসদ এনডি গুপ্তা, প্রাক্তন দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এর সদস্য শলভ কুমার সহ আরও কয়েকজন আপ নেতার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) এলাকার মোট ১২ টি জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে রীতিমতো ক্ষুব্ধ আপ। দলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় এজেন্সির মুখোশ খুলে দেবে তারা।

এদিকে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মন্ত্রী আতিশীর জানান, দলের সকলকে ভয় দেখানোর জন্যই ইডি তল্লাশি চালাচ্ছে। ভয় দেখিয়ে ভুয়ো জবানবন্দিতে সইও করিয়ে নিচ্ছেন ইডি আধিকারিকরা। সেই সঙ্গে অভিযোগ, সাক্ষীদের অডিও রেকর্ড ডিলিট করছে ইডি। তবে আতিশী সাফ জানিয়ে দেন, একটা টাকাও উদ্ধার হয়নি তল্লাশিতে। তাই ভয় দেখানো যাবে না আপকে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...