Tuesday, June 9, 2026

ব্যোমমিত্র: গগনযানে চেপে প্রথম মহাকাশে পাড়ি জমানোর সৌভাগ্যবতী

Date:

Share post:

যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও এবার গগনযান নিয়ে পাড়ি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ইসরো (ISRO)। মানুষের আগে গগনযানে (Gaganyaan) মহাকাশে পাড়ি দিতে চলেছেন ব্যোমমিত্র (Vyommitra)। ইসরো-র দিক থেকে যাবতীয় প্রস্তুতি সারা। তাই ২২ জানুয়ারি আত্মপ্রকাশ করলেন ব্যোমমিত্র – ইসরোর মহিলা রোবোট।

২০২৫-এর মধ্যেই গগনযানে চেপে মানুষ নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করে রেখেছে ইসরো। সেই উদ্দেশ্যে ভারতীয় বায়ুসেনার চার বাছাই করা আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহাকাশের পরিবেশে বেঁচে থাকার উপযুক্ত করে। যদিও ভারতের কাছে মহাকাশে মানুষের বেঁচে থাকার উপযুক্ত প্রযুক্তি ছিল না। অনেক দেশের কাছেই ইসরো সাহায্য চেয়েছিল এই প্রযুক্তির জন্য। কিন্তু কেউ দাঁড়ায়নি ইসরো-র পাশে।

তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় গগনযান-এ মানুষকে পাঠানোর আগে একটি রোবোট পাঠাবে ভারত। সেই মতো ২২ জানুয়ারি আত্মপ্রকাশ করেন ভারতীয় মহিলা বোরোট ব্যোমমিত্র। ট্যুইটারে তিনি নিজের পরিচয় লিখিছেন গগনযান মহাকাশযানের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এবার মহাকাশ সফরে মানুষকে পাঠানোর আগে ব্যোমমিত্রকে পাঠিয়েই সাফল্যের পরীক্ষা পাশের চেষ্টায় ইসরো।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...