Saturday, April 18, 2026

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কবীর সুমন, কী পরামর্শ দিলেন চিকিৎসকেরা?

Date:

Share post:

নাগরিক কবিয়ালের গৃহে প্রত্যাবর্তনের খবর স্বস্তি দিয়েছে বিনোদন জগতকে (Entertainment Industry)। শনিবার বিকেলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল (Medical College Kolkata) থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন কবীর সুমন (Kabir Suman)। এই খবর জানাজানি হতেই খুশি গায়কের অনুরাগীরা। কিন্তু এখন কেমন আছেন শিল্পী?

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত ২৯ জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সংগীতশিল্পী কবীর সুমন। উত্তরবঙ্গ সফর সেরে বাংলার মুখ্যমন্ত্রী নিজে গায়ককে দেখতে হাসপাতালে যান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখামাত্রই “জয় বাংলা” বলে অভিবাদন জানান সুমন। পাশাপাশি তাঁর কাছে কিটক্যাট খাওয়ার আবদার করেন। এর আগে ডিনারে চিকেন স্যান্ডউইচ খেতে চেয়েছিলেন শিল্পী, চিকিৎসকেরা জানিয়েছিলেন। সুমন বারবার বাড়ি ফেরার জন্য জেদ করছিলেন। তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হওয়ায় অবশেষে তাঁকে ডিসচার্জ করার সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা। হাসপাতালে সংক্রমণের আশঙ্কা থাকায় তাঁকে বাড়িতে পাঠানো হয়েছে। তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে সম্পূর্ণভাবে বিশ্রামে থাকতে হবে সুমনকে।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...