Saturday, April 4, 2026

‘ব্যাটারদের জন্য এখন শুধু কেউ ক্রিকেট দেখে না’, বললেন শামি

Date:

Share post:

‘বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য কেও ক্রিকেট দেখে না’, এদিন এক সাক্ষাৎকারে এমনটাই বললেন মহম্মদ শামি। চোটে জন্য দলের বাইরে রয়েছেন শামি। তবে এরই মাঝে শামি জানিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য এখন আর কেউ ক্রিকেট দেখেন না। দলের ব্যাটারদের জায়গা নিয়ে নিয়েছেন বোলারেরা।

এই নিয়ে শামি বলেন, “যাঁরা একদিন ব্যাটারদের জন্য ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করতেন, ভারতের খেলা দেখতেন, তাঁরা এখন আমাদের জন্য গলা ফাটান। এর থেকে ভাল অনুভূতি আর কিছু নেই। সমর্থকেরা এখন ব্যাটারদের নয়, বোলারদের নিয়ে আলোচনা করেন। কারণ, তাঁরাও জানেন, বোলারেরা এখন দলকে জেতায়। ২০১৩-১৪ সাল থেকে এতদিনে এই বদল হয়ে গিয়েছে।”

এরপর শামি আরও বলেন, “ এবারের বিশ্বকাপে আমাদের দলে তিনজন সেরা পেসার ছিল। সেটা বুঝিয়ে দেয় দলের বেঞ্চ কতটা মজবুত। ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদবেরা যেটা শুরু করেছিল সেটা আমি, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ বয়ে নিয়ে যাচ্ছি। আরও অনেকে উঠে আসছে।”

আরও পড়ুন- ‘একেবারেই সত্যি বলছেন না , অনেক ভুল,’ রোহিতকে সরানো নিয়ে বাউচারের পাল্টা রিতিকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...