Thursday, June 25, 2026

আজ ‘এক দেশ এক ভোট’ বৈঠক, মমতার অনুপস্থিতিতে দিল্লিতে সুদীপ-কল্যাণ!

Date:

Share post:

মঙ্গলেই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২ টো নাগাদ রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে আজ থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী (CM) জানান, রাজ্য বাজেটের কারণে এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত তিনি। ঠিক সেই কারণেই দিল্লি যাচ্ছেন না। তবে তৃণমূলের তরফে ২ সাংসদ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বলে খবর।

মোদি সরকার ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ পলিসি চালু করার কথা জানালে ১১ জানুয়ারি আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পদ্ধতি কার্যকর করলে তা আখেরে সমস্যা তৈরি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? বিভিন্ন রাজ্যের কার্যপ্রণালী বিভিন্ন রকম, সে ক্ষেত্রে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে কী করে করা সম্ভব ? আজ প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে দুপুর দুটোয় বৈঠক শুরু হবে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে আগেই জানানো হলে, তিনি অনুমতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...