Saturday, April 4, 2026

দেশে এগিয়ে বলেই বাংলাকে বঞ্চনা কেন্দ্রের! প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের মধ্যে সব দিক থেকে এগিয়ে বাংলা। সেই কারণেই কেন্দ্রীয় বঞ্চনার শিকার। বুধবার, হাওড়ায় (Howrah) বিভিন্ন সরকারির প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে ৫৬টি নতুন বাসের (Bus) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভা থেকে অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা-সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রা্যের মন্ত্রীর ফিরহাদ হাকিম, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, পুলক রায়-সহ স্থানীয় বিধায়করা। হাওড়াকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে অভিহিত করে মমতা বলেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে এই শিল্পনগরী। তবে, হাওড়ার জলসমস্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ৬ লক্ষ ৭৩ হাজার বাড়িতে জল পৌঁছে দেব। এরপরেই কেন্দ্রের প্রকল্পের রাজ্যের অংশীদারির কথা মনে করান মমতা। তাঁরা কথায়, রাজ্য খরচ করেছ ৭৫ ভাগ। প্রতিদিন জমি কিনতে হয় আমাকে, অথচ প্রচার করে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কথায়, মাছের তেলে মাছ ভাজছে কেন্দ্র।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে এগিয়ে বাংলা। ঐক্যশ্রী থেকে স্টিল ইন্ডাস্ট্রিতে আমরা ১ নম্বর। আমার কন্যাশ্রীরা বিশ্বশ্রী হোক। মেধা বাড়াতে আমি মেধাশ্রী চালু করেছি। একটাই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা। আর এই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। রাজন্যবাসীকে আশ্বস্ত করেম মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের পাহারাদার। ধর্না চলছে। গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদই আমার লড়াই। লড়াই থেকেই আমার জন্ম। আমি আন্দোলন চালিয়ে যাব।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...