Monday, April 13, 2026

সন্দেশখালির ঘটনায় পুলিশের তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালির ঘটনায় সিঙ্গল বেঞ্চ পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠন করে তদন্তের যে নির্দেশ দিয়েছিল তার ওপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে পুলিশ যে তিনটি এফআইআর-এর তদন্ত রাজ্য পুলিশ করছিল, সেই তদন্তেও স্থগিতাদেশ জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সন্দেশখালির ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ইডি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই তড়িঘড়ি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বুধবার সেই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তার আগে কোনও পক্ষের তদন্ত চালানোয় স্থগিতাদেশ দিন আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...