Friday, April 3, 2026

যাঁরা ভালো কাজ করেন তাঁরা যোগ্য সম্মান পান না: লোকসভার আগে নীতিনের মন্তব্যে জল্পনা

Date:

Share post:

লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে আক্ষেপের সুর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির গলায়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন, “যাঁরা ভালো কাজ করেন, তাঁরা যোগ্য সম্মান পান না, আর যাঁরা খারাপ করেন, তাঁরা শাস্তি পান না।” নির্বাচনের ঠিক আগে মোদি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

জনসেবায় সেরা কাজের জন্য দেশের সাংসদদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বইয়ে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গড়করি বলেন, “আমি সব সময় মজা করে বলি, যে পার্টিরই সরকার হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, ভালো কাজ করলে কখনওই সম্মান পাবেন না। আর যাঁরা খারাপ কাজ করে, তাঁরা কখনওই শাস্তি পাবেন না।” পাশাপাশি আরও বলেন, “এমন কিছু লোক আছেন যাঁরা তাঁদের আদর্শের উপর ভিত্তি করে দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা কমছে। আর আদর্শের অবনতি, যা ঘটছে, তা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

দেশের ‘হাইওয়ে ম্যান’ নামে পরিচিত নীতিন গড়কড়ি আরও বলেন, “আমাদের বিতর্ক ও আলোচনায় মতের পার্থক্য আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা ধারনার অভাব… ডানপন্থী না বামপন্থী হিসাবে নয়, আমরা পরিচিত হচ্ছি সুবিধাবাদী হিসাবে, কেউ কেউ এভাবে লিখে থাকেন। আর আমরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছি।” দেশের বর্তমান সুবিধাবাদী রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের অস্থায়ী মেয়াদ থাকতে পারে। কারণ তাঁরা কখনও ক্ষমতায় আসেন বা যান। তবে তাঁদের নির্বাচনী এলাকায় তাঁদের কাজই এলাকাবাসীর কাছে তাঁদের সম্মান আর উত্তরাধিকারকে নির্ধারণ করে দেয়।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...