Friday, April 3, 2026

রাস্তা-জলের সমস্যা সরাসরি জানানো যাবে দফতরকে, বিধানসভায় হোয়াটস অ্যাপ নম্বর ঘোষণা মন্ত্রীর

Date:

Share post:

জলের সমস্যা বা রাস্তা বেহাল- এবার সরাসরি সেই অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে দুটি হোয়াটস অ্যাপ নম্বর জানালেন মন্ত্রী পুলক রায় (Pulak Ray)। জলসঙ্কট এবং রাস্তার সমস্যা নিয়ে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। বুধবার, বিধানসভার বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পুলক রায় জানান, সারা রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকল বা জলের সমস্যা থাকলে নির্দিষ্ট নম্বরে অভিযোগ করা যাবে।

  • সারা বাংলার যে কোনও প্রান্তে পূর্ত দফতরের রাস্তার সমস্যার অভিযোগ জানানোর নম্বর-
    ৯০৮৮৮২২১১১
  • জনস্বাস্থ্য কারিগরি দফতরেও হোয়্যাটস‌অ্যাপ নম্বর চালু করা হয়েছে। পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে এই নম্বরে জানানো যাবে সমস্যা।
    নম্বর ২টি হল-
    ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬

এর পাশাপাশি বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জলপ্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না বলেও অভিযোগ করেন পুলক রায় (Pulak Ray)৷ মন্ত্রী জানান, জল প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। তার রক্ষণাবেক্ষণ করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য ৫০% আনুপাতিক হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। বর্তমানে রাজ্যের খরচ হচ্ছে ৭৫%৷

আরও পড়ুন: ভাইরাল ভিডিওর খুদে রাজঋষি মোহনবাগান তাঁবুতে, সচিব থেকে সমর্থকরা উচ্ছ্বাসে ভাসলেন

বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর কটাক্ষ করেন বলেন, রাজ্যের স্বপ্নের প্রকল্প হলে, রাজ্যেরই ১০০% খরচ করা উচিত। উত্তরে মন্ত্রী সাফ জানান, তিনি জল নিয়ে রাজনীতি চান না। অশোক লাহিড়ী কটাক্ষ করলেও সরকার পক্ষের মন্ত্রীকে এদিন ধন্যবাদ জানান বিজেপির আরেক বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জানান, প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করে কাজ হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...