Monday, March 30, 2026

সমাজমাধ্যমে ‘মহিলা নেকড়ে’র কথা পোস্ট, শ্বেতা বচ্চনের নিশানায় কি ঐশ্বর্য!

Date:

Share post:

বলিউডে বচ্চন পরিবারের ভাঙন সর্বজনবিদিত। অভি – অ্যাশের (Abhishek Bachchan & Aishwariya Rai Bachchan) ডিভোর্স নিয়ে প্রতিদিন মুখরোচক খবর সামনে আসছে। যুগলে এই নিয়ে কোনও বিবৃতি না দিলেও, কখনও কোন ও পুরনো ভিডিও আবার কখনও আগের কোনও সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে বারবার আলোচনা উঠে আসছে নেট দুনিয়ায়। এইসবের মাঝেই অমিতাভকন্যার পোস্ট ঘিরে চাঞ্চল্য। শ্বেতা বচ্চন (Shweta Bachchan) ‘মহিলা নেকড়ে’ সংক্রান্ত একটি লেখা সমাজমাধ্যমে পোস্ট করার পর থেকেই শুরু হয়েছে ফিসফাস। তাহলে কি নিশানা করলেন ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwariya Rai Bachchan)?

২০২৩-এর শেষের দিক থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এমনকি প্রাক্তন বিশ্বসুন্দরী আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন বলে জানা যায়। নায়ক – নায়িকা দুজনেই হাতের আংটি খুলে বিয়ের শেষ স্মৃতিও মুছে দিয়েছেন। মাঝে অবশ্য মেয়ের স্কুলের অনুষ্ঠানে এবং আরাধ্যার জন্মদিনের পার্টিতে পুরো পরিবারকে একসঙ্গে দেখা যায় কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। এমনিতেই শাশুড়ি আর ননদের সঙ্গে সম্পর্ক ভাল নয় বচ্চন-বধূর। এর মাঝেই ইনস্টাগ্রামে মহিলা নেকড়ে সংক্রান্ত পোস্টটি করেছেন শ্বেতা। তিনি লেখেন, ‘নিজের জায়গা পাওয়ার জন্য কিংবা টিকিয়ে রাখার জন্য মহিলা নেকড়ে বহু দূর যেতে পারে। হয়তো নেকড়দের থেকেও কিছু শেখা উচিত, অথবা আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা শিখেও ফেলেছে।’ ব্যাস এরপরেই জল্পনা শুরু। তাহলে কি ঐশ্বর্যকে নিশানা করেই এই পোস্ট করলেন ননদ। প্রাক্তন বিশ্ব সুন্দরীর তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...