Saturday, June 27, 2026

টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘চেকমেট ক্রনিকাল’ আন্ত:স্কুল দাবা প্রতিযোগিতা নিয়ে উৎসাহ তুঙ্গে 

Date:

Share post:

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল , হুগলি চুঁচুড়ার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল ‘চেকমেট ক্রনিকাল’ আন্ত:স্কুল দাবা প্রতিযোগিতা | হুগলি, হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট ৬০ টি স্কুলের প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় | ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা জুনিয়র বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | পাশাপাশি নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সিনিয়র বিভাগের প্রতিযোগিতায় | প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট এথলিট সরস্বতী সাহা | এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার চেস ক্লাব এসোসিয়েশনের সম্পাদক চন্দন বিশ্বাস |

স্কুলের প্রিন্সিপাল প্রদীপ্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই চেকমেট প্রতিযোগিতা টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীর মস্তিষ্কপ্রসূত | চেস মনঃসংযোগের খেলা, এই খেলায় শিক্ষার্থীদের মস্তিষ্কের বিকাশ ঘটে | সেই চিন্তাভাবনা থেকেই টেকনো ইন্ডিয়া গ্রুপের এমন উদ্যোগ |বিভিন্ন জেলা থেকে এত স্কুলের অংশগ্রহণে আমরা অভিভূত | শুধু প্রতিযোগিতাই নয়, একটা স্কুলের সঙ্গে অন্য স্কুলের সাংস্কৃতিক আদানপ্রদানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে জয়ী হয় হরিয়ানা বিদ্যামন্দির স্কুলের ছাত্রী আর্শিয়া বিশ্বাস | জুনিয়র বিভাগ থেকে জয়ী হয় ভারতীয় বিদ্যা ভবনের ছাত্র ভেঙ্কটেশ দাস |

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...