Tuesday, March 24, 2026

রাজ্যের আট জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

ফিরছে শীত, ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা জারি। সরস্বতী পুজোয় বৃষ্টি ভিজবে বাংলা, একথা আগেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)কর্তারা। এবার ফের শীতের আমেজ জেলায় জেলায়। গত দু’দিনে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বড়সড় পারদ পতন বড় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের ৮ জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

আগামী তিনদিন বাংলায় ঠাণ্ডার দাপট থাকবে। হাওয়া অফিস বলছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও নামবে পারদ। পশ্চিমের সব জেলায় তাপমাত্রা একেবারে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। মৌসম ভবন বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।


Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...