Friday, April 3, 2026

রেল অবরোধ জলপাইগুড়িতে! সকাল থেকেই থমকে একাধিক দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

ফের রেল অবরোধ জলপাইগুড়িতে (Jalpaiguri)। শুক্রবার সাতসকালে ট্রেন (Train) অবরোধের ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকাল সকাল রেল অবরোধের জেরে আটকে পড়ে একের পর এক দূরপাল্লার ট্রেন। যার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। এদিন জলপাইগুড়ির নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করে নাগরিক কমিটি।

স্থানীয়দের অভিযোগ, এখানে হল্ট স্টেশন থাকলেও কোনও ট্রেন থামে না। সেই কারণেই শুক্রবার সকাল সাতটা থেকে রেল অবরোধ শুরু করেন তাঁরা। স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ আটকে থাকে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেন। এদিকে বিক্ষোভের খবর পেয়েই ছুটে আসেন রেলের আধিকারিকরা। রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচারও করা হয়। তবুও ওঠেনি অবরোধ। শেষ খবর পাওয়া পর্যন্ত হলদিবাড়ি স্টেশনে আটকে রয়েছে কলকাতাগামী একাধিক সুপারফাস্ট এক্সপ্রেস, বাংলাদেশ নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস।

এদিকে বৃহস্পতিবার রাতে আচমকাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পরে কাটোয়া ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি শিকার হতে হয় ট্রেনের যাত্রীদের। শেষে রাতের অন্ধকারে লাইনের উপর দিয়ে প্রায় ৫০০মিটার হেঁটে কালনা স্টেশনে পৌঁছাতে হলো যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, কাটোয়া ব্যান্ডেল শাখার লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকার ব্রেক বিকল হয়ে যায়, তাতেই আটকে যায় ট্রেন। এই ব্রেক বিভ্রাটের জেরে মাঝ রাস্তায় আটকে যায় ট্রেন।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...